ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তাসলিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা বেগম ওই গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী। জাকিরুল ইসলাম প্রায় দুই বছর ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাসলিমা বেগম সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরে সকাল প্রায় ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাসলিমা বেগমকে পড়ে থাকতে দেখেন।

বিষয়টি সাদুল্লাপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬