ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই দাখিল হবে:স্বরাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২৫৮ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই দাখিল হবে:স্বরাষ্ট্র সচিব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন,
“হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই ইনশাআল্লাহ দাখিল করা হবে। চার্জশিটটি চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। আমরা শেষবারের মতো যাচাই-বাছাই করছি। সবকিছু সম্পন্ন হলেই এটি আদালতে জমা দেওয়া হবে।”

তিনি আরও জানান, মামলাটির তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই চার্জশিট দাখিল করা হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই দাখিল হবে:স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬