জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহ*ত্যা: জয়–পলকের অভিযোগ গঠনের শুনানি রোববার।
- আপডেট সময় : ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকা:
২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তিনটি সুনির্দিষ্ট অভিযোগ
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে জয় ও পলক পারস্পরিক মুঠোফোনে আলোচনা করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করা হয়। একইসঙ্গে ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এর দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর অপচেষ্টা করা হয়।
গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা
এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। অন্যদিকে অভিযোগ আমলে নিয়ে আদালত সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আদালতে জয়ের পক্ষে স্টেট ডিফেন্স আইনগত লড়াই পরিচালনা করবে বলে জানা গেছে।
ট্রাইব্যুনাল-২ এ হানিফের সাক্ষ্যগ্রহণ
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ–এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।










