পিতার গোপনাঙ্গে আঘাত করে মেরে ফেলার চেষ্টা, ছেলেকে পুলিশে সোপর্দ করলো এলাকাবাস
- আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৫০৬ বার পড়া হয়েছে

পিতার গোপনাঙ্গে আঘাত করে মেরে ফেলার চেষ্টা, ছেলেকে পুলিশে সোপর্দ করলো এলাকাবাস
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পিতা-মাতার ওপর নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে হাসানুর রহমান হাসু নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রথমে নিজের বৃদ্ধ পিতার ওপর হামলা চালিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে হাসানুর।
এ-সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে মায়ের গলা টিপে হত্যার চেষ্টা করে সে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করেন এবং হামলাকারী হাসানুরকে আটক করে পুলিশে খবর দেন।
পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয় এবং আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এমন বর্বরতা পরিবার ও সমাজের জন্য লজ্জাজনক।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে।










