ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

  • আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১০ বার পড়া হয়েছে

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঢাকা প্রতিনিধি:

বাগেরহাটের সন্তান মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে মো. আলী হোসেন ফকির অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে পদায়ন পান। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন মো. আলী হোসেন ফকির। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রথম দফায় চাকরি হারান। পরে আইনি লড়াইয়ের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এলে পুনরায় চাকরিতে ফেরেন।

পরবর্তীতে ২০২২ সালে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬