ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধার তিন আসনে মনোনয়ন যাচাই সম্পন্ন, একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল।

  • আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার তিন আসনে মনোনয়ন যাচাই সম্পন্ন, একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল।

গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দ্বিতীয় ধাপে তিনটি—গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী), গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। নির্বাচন তফসিল অনুযায়ী জানুয়ারি মাসের নির্ধারিত দিনে ১০টি কেন্দ্রের জন্য ৯ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই করেন। এ সময় সংশ্লিষ্ট আসনের মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন।

গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী)

এই আসনে জনতা পার্টির প্রার্থী কতুব উদ্দিন আজিজের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।

গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ)

গোবিন্দগঞ্জ আসনে মোট সাতজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং বাকি ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি)

এই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা–১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা–২ (সদর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ওই দিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবিসহ বিভিন্ন দলের মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল এবং ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনী তফসিল

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী—

  • ৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে

  • ৯ জানুয়ারি আপিল নিষ্পত্তি

  • ১১ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

  • ১২ জানুয়ারি প্রতীক বরাদ্দ

আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধার তিন আসনে মনোনয়ন যাচাই সম্পন্ন, একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল।

আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬