ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার প্রতিজ্ঞা: শুরু হবে কুড়িগ্রাম থেকেই

  • আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৫ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার প্রতিজ্ঞা: শুরু হবে কুড়িগ্রাম থেকেই

কুড়িগ্রাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়নের যাত্রা শুরু করবে জামায়াত। ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে পরিণত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, “যে দেশে নারীদের ওপর নির্যাতন হয়, সে দেশ আমার নয়। আমাদের মা-বোনেরা ঘরে, পথে ও কর্মস্থলে সর্বত্র নিরাপত্তা ও সম্মান পাবে। জাত-পাত না দেখে নারীদের সম্মান করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করলে যুবক-যুবতী, নারী-পুরুষ—সবাই কাজ পাবে। কৃষিভিত্তিক বিপ্লবের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। “আমরা শুধু কৃষক তৈরি করব না, এই দেশের মায়েদের গর্ভ থেকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী বেরিয়ে আসবে। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ—কোনো জমিদারের বাংলাদেশ নয়,” বলেন তিনি।

কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে নদী শাসনের নামে বরাদ্দ হওয়া বিপুল অর্থ লুটপাট হয়েছে, অথচ কার্যকর নদী শাসনের কাজ হয়নি। সুযোগ পেলে এসব অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার অঙ্গীকারও করেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, চার দিন আগে তার অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তবে ইতোমধ্যে মূল অভিযুক্ত শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া এবং খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়া প্রমুখ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার প্রতিজ্ঞা: শুরু হবে কুড়িগ্রাম থেকেই

আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬