আটটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ
- আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৯ বার পড়া হয়েছে

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আবেদন করা আরও সাতটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
নতুন করে যেসব সাতটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চিঠিতে এসব দলের প্রধানের বক্তব্য প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।










