ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : ১২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামসংলগ্ন একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।

সোমবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা পানির মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি জলাশয়ে ভাসমান অবস্থায় মিলনের দেহ দেখতে পেয়ে তারা সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার ৯ নভেম্বর রাত ৭টার পর মিলন বাড়ি থেকে বের হয়। রাতভর বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পরিবার সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করে। পরিবার দাবি করছে—এটি স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যু রহস্যজনক।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,
“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মিলনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫