ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ১২ফেব্রুয়ারি।

  • আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৩১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এ ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর পর্যন্ত,বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি,আপিলের শেষ তারিখ: ১১ জানুয়ারি,আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি,প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি,প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা: ২১ জানুয়ারি,প্রচার সমাপ্তি: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায়।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর নির্বাচন তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর সরকার জানিয়ে আসছিল যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সিইসি আজ সেই সময়ই নির্ধারণ করলেন।

তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। ভোটার তালিকা, দলগুলোর নিবন্ধন, গণভোটের প্রস্তুতি, প্রবাসী ভোটার, ভোট গণনার পদ্ধতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি। এসব প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ কারণে সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং ভোটকেন্দ্রে অতিরিক্ত গোপন কক্ষ যুক্ত করা হবে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অন্যতম বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী মাঠে থাকবে। এবার প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দলগুলোর বর্জনে ব্যাপক বিতর্কিত হয়েছিল। তার আগে একাদশ ও দশম নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ নভেম্বর নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। এবারই তাদের অধীনে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ১২ফেব্রুয়ারি।

আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫