ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শ্যুটারসহ তিনজন গ্রেপ্তার।

  • আপডেট সময় : ০৭:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১৯০ বার পড়া হয়েছে

মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শ্যুটারসহ তিনজন গ্রেপ্তার।

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মূল শ্যুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। তৃতীয় ব্যক্তি তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও অন্যান্য জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বিরকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ডিবি জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শ্যুটারসহ তিনজন গ্রেপ্তার।

আপডেট সময় : ০৭:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬