ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ইরানে হামলার আশঙ্কায়, মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ

  • আপডেট সময় : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

ইরানে হামলার আশঙ্কায়, মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬:
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, ততক্ষণের মধ্যেই নাগরিকদের ইসরাইল ছাড়ার পরিকল্পনা নিতে হবে। পরিস্থিতি যেকোনো সময় অবনতি হতে পারে—এমন আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের ধারণা, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তিনি সামরিক অভিযানের নির্দেশ দিতে পারেন।

এর আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে জানান, যারা ইসরাইল ছাড়তে চান তারা যেন বিলম্ব না করে আজই চলে যান। তিনি বলেন, যে কোনো দেশের ফ্লাইট পাওয়া গেলে সেটির টিকিট কেটে আগে ইসরাইল ত্যাগ করতে হবে, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার ব্যবস্থা নেওয়া যাবে।

চলমান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে হামলার আশঙ্কায়, মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ

আপডেট সময় : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬