ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভোটার হলেন তারেক রহমান, এনআইডি পেতে সময় লাগবে সর্বোচ্চ ২৪ ঘণ্টা।

  • আপডেট সময় : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ:
ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান। সেখানে এনআইডি নিবন্ধনের অংশ হিসেবে ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ স্ক্যান ও স্বাক্ষর প্রদান করেন তারেক রহমান।

এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানান, আবেদন সম্পন্নের ৭ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হতে পারে। তবে কোনো কারণে বিলম্ব হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তা হাতে পাবেন তিনি।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘদিন দেশে অনুপস্থিত থাকায় সে সময় তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী ডা. জোবাইদা রহমান দেশে এসে ভোটার হন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটার হলেন তারেক রহমান, এনআইডি পেতে সময় লাগবে সর্বোচ্চ ২৪ ঘণ্টা।

আপডেট সময় : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫