ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ফুল রফতানির মাধ্যমে যশোরকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাই

  • আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৯ বার পড়া হয়েছে

ফুল রফতানির মাধ্যমে যশোরকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাই

যশোর প্রতিনিধি :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যশোরে একটি গুরুত্বপূর্ণ শিল্প রয়েছে—তা হলো ফুল চাষ। গার্মেন্টস শিল্পের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, তেমনি যশোরের ফুলও আন্তর্জাতিক বাজারে রফতানি করার পরিকল্পনা বিএনপির রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি খুলনায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন। পরে যশোরে এসে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তব্যে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নাম উল্লেখ না করে তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে রাজপথে নেমেছে, তখন ওই দলের নেতারা নিজেদের বাঁচাতে বলছেন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়নি। মিথ্যা বলাই ওই রাজনৈতিক দলের চরিত্র।

জনতার উদ্দেশে তিনি বলেন, যারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে, তারাই আবার বিকাশ নম্বর দিয়ে অর্থ সংগ্রহ করে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, তাদের ভূমিকার কারণেই ১৯৭১ সালে লাখ লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুল রফতানির মাধ্যমে যশোরকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাই

আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬