ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দো*লনের হুঁশিয়ারি:

  • আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দো*লনের হুঁশিয়ারি:

ঢাকা প্রতিনিধি:
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও সব ধরনের রেকর্ডিং ডিভাইস বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন একটি অন্ধকার ও বিপজ্জনক পথে হাঁটার চেষ্টা করছে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায় এবং হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়। আজ আবার আমরা দেখতে পাচ্ছি, একই কৌশলে ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল, ক্যামেরা ও রেকর্ডিং নিষিদ্ধ করার চেষ্টা চলছে। কার ইশারায় নির্বাচন কমিশন এই অন্ধকার পথে হাঁটছে, তা জাতি জানতে চায়।’

তিনি বলেন, ‘জুলাইয়ে যেসব অপকর্ম মেনে নেওয়া হয়নি, আজও তা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ‘আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা না দেওয়া হয় এবং নির্বাচনি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এর দায়ভার সম্পূর্ণভাবে তাদেরই নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্পষ্টভাবে বলে দিতে চাই— জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। জনগণের ভোট ছিনতাই করার কোনো দুঃসাহস দেখাবেন না। ইনশাআল্লাহ আমরা সব ধরনের অপকর্ম প্রতিহত করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি কেউ আবার দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে জুলাইয়ের মতো ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে।’

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দো*লনের হুঁশিয়ারি:

আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬