ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

এবার বার্সেলোনায় ১৭ বছর বয়সী মিডফিল্ডার, কে এই ইব্রাহিম বাবায়েভ

Md Khirul Basar
  • আপডেট সময় : ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৪৯৬ বার পড়া হয়েছে

খেলা ডেক্সঃবার্সেলোনার একাডেমি লা মাসিয়ার খ্যাতি বিশ্বজুড়ে। বিশেষ করে নতুন প্রতিভা খুঁজে বের করার বেলায় তাদের জুড়ি মেলা ভার। লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তার মতো কিংবদন্তিরা উঠে এসেছেন এই একাডেমি থেকে। বার্সার বর্তমান দলেও আছেন লামিনে ইয়ামাল, গাভি, পাউ কুবারসি, ফেরমিন লোপেজের মতো লা মাসিয়ার গ্র্যাজুয়েটরা। মূল দলে তাঁদের সতীর্থ হিসেবে হয়তো ভবিষ্যতে দেখা যাবে এক আজারবাইজানি মিডফিল্ডারকেও।

ইব্রাহিম বাবায়েভ নামের এই মিডফিল্ডারের সঙ্গে সম্প্রতি দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। সুইস ক্লাব সারভেত্তে থেকে ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের লা মাসিয়ায় যোগদানের খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। বার্সেলোনার দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো আজারবাইজানি ফুটবলারের সঙ্গে চুক্তি করল ক্লাবটি।

তবে আজারবাইজানি বংশোদ্ভূত হলেও বাবায়েভ একই সঙ্গে সুইস নাগরিকও। এরই মধ্যে সুইজারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন বাবায়েভ। সম্প্রতি তিনি কিছুদিন পরীক্ষামূলকভাবে বার্সার যুব দল হুভেনিল বি-র সঙ্গে অনুশীলন করেছেন। সেখানেই নিজের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন কোচদের। এরপরই তাঁর সঙ্গে চুক্তি করে কাতালান একাডেমি। লা মাসিয়ার যুব ফুটবল পরিচালক হোয়ান সোলের ও একাডেমির প্রধান হোসে রামন আলেক্সাঙ্কোর উপস্থিতিতে ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেছেন বাবায়েভ।

মূলত সেন্ট্রাল মিডফিল্ডার বাবায়েভ সারভেত্তের যুব দলে যোগ দেন ২০২১ সালে। এর আগে খেলতেন জেনেভার অন্য একটা একাডেমিতে। এবার নতুন যাত্রা শুরু বার্সেলোনা জার্সিতে। তবে কাতালান ক্লাবটির প্রত্যাশা, একাডেমি থেকে মূল দলে জায়গা করে নিতেও খুব বেশি সময় লাগবে না বাবায়েভের।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার বার্সেলোনায় ১৭ বছর বয়সী মিডফিল্ডার, কে এই ইব্রাহিম বাবায়েভ

আপডেট সময় : ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫