ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে
দারুণ ছন্দে আছেন ডনোভান ফেরেইরা

টি–টোয়েন্টির বাজারে নতুন ‘ছক্কা মেশিন’, প্রতিটি বল খেলে আয় ১ লাখ টাকার বেশি

  • আপডেট সময় : ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৬৮ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি ক্রিকেট কি তাহলে নতুন এক ফিনিশার পাচ্ছে? প্রশ্নটি উঠতেই পারে। কারণ, যাঁর কথা বলা হচ্ছে সেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডনোভান ফেরেইরার পারফরম্যান্সই যে এমন!

২৭ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেডে। তাঁর দল ওভাল ইনভিন্সিবল এখন ফাইনালে। দলকে ফাইনালে তুলতে ফিনিশার হিসেবে অনেক বড় ভূমিকা রেখেছেন ফেরেইরা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৯টি বল খেলেছেন ফেরেইরা। রান করেছেন ১৬৯। স্ট্রাইক রেট ২৪৪.৯২। ১০০ বলের এ টুর্নামেন্টে ওভাল কোচ টম মুডি তাঁকে ব্যবহার করছেন ‘বাউন্ডারি মেশিন’ হিসেবে। তিনি যে ১৬৯ রান করেছেন এর মধ্যে মাত্র ১৭ রান নিয়েছেন দৌড়ে। ছক্কা মেরেছেন ১৭টি, চার ১০টি। মানে ১৫২ রানই করেছেন বাউন্ডারি থেকে!

ডনোভানের কাজটাই শেষ কয়েক বলে নেমে ঝড় তোলা। এই যেমন ওভালের সর্বশেষ দুই ম্যাচে ছয়ে নেমেছেন। এক ম্যাচে করেন ৯ বলে ২৪, আরেকটিতে ১৫ বলে ৪১। গড়ে ফেরেইরা প্রতি ৪ বল পর একটি করে ছক্কা মারছেন।

তাঁর সবচেয়ে বড় গুণ ইনিংসের শুরু থেকেই হাত খুলে মারতে পারেন। এবারের হানড্রেডে নিজের ৬ ইনিংসের মধ্যে ৫টিতেই ইনিংসের প্রথম ৩ বলের মধ্যে বাউন্ডারি মেরেছেন।

মজার বিষয়, এই ৬৯ বল খেলে তাঁর পকেটও কিন্তু ভারী হয়েছে। হানড্রেডে তিনি বিক্রি হয়েছিলেন ৭৮ লাখ টাকায়। এখন পর্যন্ত তিনি যে কয়টি ডেলিভারি (বল) খেলেছেন, তাতে প্রতিটি ডেলিভারি খেলে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা করে ঢুকেছে তাঁর পকেটে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দারুণ ছন্দে আছেন ডনোভান ফেরেইরা

টি–টোয়েন্টির বাজারে নতুন ‘ছক্কা মেশিন’, প্রতিটি বল খেলে আয় ১ লাখ টাকার বেশি

আপডেট সময় : ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫